রণবীরেই দীপিকার ঘুরপাক!

আপডেট : ০৮ নভেম্বর ২০১৫, ২১:০২
 
রণবীর কাপুর ও রণবীর সিং দু’জনের সঙ্গেই দারুণ মানায় দীপিকা পাডুকোনকে। তাদের একজন (কাপুর)প্রাক্তন প্রেমিক, অন্যজন (সিং) বর্তমান প্রেমিক। এতদিন দুই রণবীরের সঙ্গে আলাদাভাবে দেখা গেছে তাকে। এবার তিনজনের একসঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে পোস্ট করলেন বলিউডের এই অভিনেত্রী।
 
রণবীর কাপুর ও দীপিকার নতুন ছবি ‘তামাশা’র প্রচারণামূলক অনুষ্ঠানে শুভকামনা জানাতে হাজির হন রণবীর সিং। সেখানেই তিনজন পাশাপাশি হাসিমুখে দাঁড়ান আলোকচিত্রীদের সামনে। টুইটারে ২৯ বছর বয়সী এই অভিনেত্রী রসিকতার সুরে লিখেছেন, ‘আমি ও আমার দুই আবেদনময় পুরুষ! দুই রণবীরকে একসঙ্গে সামলাতে গেলে হিমশিম খেতে হবে সবাইকে! দু’জনের জন্যই রইলো ভালোবাসা।’
 
কোন রণবীরের সঙ্গে দীপিকাকে বেশি আকর্ষণীয় মনে হয়, এ নিয়ে সম্প্রতি দীপিকা ও রণবীর সিং দু’জনকেই প্রশ্নের সামনে পড়তে হয়েছে। উত্তরে রণবীর সিং পিটিআইকে বলেন, ‘অবশ্যই আমার সঙ্গে।’