কানাডায় বিকল্প ইলিশ!

আপডেট : ০৯ নভেম্বর ২০১৫, ১০:৩৩
কানাডার বিভিন্ন অঞ্চলে এক ধরনের মাছ পাওয়া যায়, যা দেখতে অনেকটা ইলিশ মাছের মতোই। রেইনবো ট্রাউট নামক এই মাছ দেখতেও যেমন ইলিশের মতো, তেমনি স্বাদও কিছুটা ইলিশের মতই। তবে মাছে আঁশগুলো ছোট ছোট।
 
মাছ ও গাছ বিশেষজ্ঞ আখতার হুসাইন জানান, এই বিকল্প ইলিশ পাওয়া যায়- পিকারিং-এর ডাফিন ক্রিক, স্কারবরো ব্লাফার্স পার্ক, সেণ্ট ক্যাথারিনের পোর্ট ডালহৌসি, কোবর্গের নিউ কাসল, অসোয়ার বউমানভিল, এজাকসের রুজ রিভার, স্কারবরোর লরেন্স ইস্টে।
 
এছাড়াও বেরি এলাকার লেক সিমকোতেও পাওয়া যায়। সবচেয়ে ভালো মানের এ জাতের মাছ পাওয়া যায় নায়াগ্রা ফলস আর লেক অণ্টারিওর মোহনায়। যেমনটি পাওয়া যায় চাঁদপুরের মেঘনা মোহনায়।
 
উল্লেখ্য, ভিয়েতনাম, থাইল্যান্ডসহ এমন কি মিশরেও বিশটি দেশের নদী মোহনায় বিভিন্ন প্রজাতির ইলিশ পাওয়া গেলেও একমাত্র বাংলাদেশের পদ্মার ইলিশই বিশ্বের সেরা ইলিশ মাছ।