সিরিয়ায় আইএসের ৫৮ জঙ্গিকে হত্যা

আপডেট : ০৯ নভেম্বর ২০১৫, ১১:১০

ইসলামিক স্টেটের (আইএস) ৫৮ জঙ্গিকে হত্যা করেছে সিরীয় বাহিনী। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ দির আল-জউরে তাদের হত্যা করা হয়।

বার্তা সংস্থা সিনহুয়ার খবরে জানা গেছে, সিরিয়ার দির আল-জউরের একটি বিমানঘাঁটিতে আইএস জঙ্গিরা হামলার চেষ্টা চালানোর সময় তাদের হত্যা করা হয়েছে।

অন্যদিকে ইরাক সীমান্তের কাছে নাসিব দাঘিম জিরা ও হওয়াইজেত মুরাইয়েহ শহরেও আইএসের ১০ জঙ্গিকে হত্যা করেছে সিরীয় সেনাবাহিনী।

তেলসমৃদ্ধ দির আল-জউরের একটি বড় অংশ আইএস নিয়ন্ত্রণ করছে। এই ইসলামি জঙ্গি গোষ্ঠীটি ধারাবাহিকভাবে দির আল-জউরে সিরীয় বিমানঘাঁটিতে হামলার চেষ্টা চালিয়ে আসছে।