ফখরুলের জামিন প্রশ্নে রুলের শুনানি ১১ নভেম্বর

আপডেট : ০৯ নভেম্বর ২০১৫, ১২:২৭
নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে করা রুলের শুনানি পিছিয়েছে। আগামী ১১ নভেম্বর শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট।
 
সোমবার রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
 
এর আগে গত ৫ নভেম্বর রুলের শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন হাইকোর্ট।
 
গত ২ নভেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন বিষয়ে রুলের শুনানি ২ সপ্তাহের মধ্যে নিস্পত্তির আদেশ দেন আপিল বিভাগ। 
 
আপিল বিভাগ কতৃক দেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় গত ৩ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে আত্মসমর্পণ করেন।
 
আদালত জামিন আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। চলতি বছরের জানুয়ারিতে হরতাল-অবরোধ চলাকালে গাড়ি ভাংচুর ও বিস্ফোরক দব্য আইনে পল্টন থানায় মামলা দায়ের করা হয়।