‘দিলওয়ালে’র অর্ধেক পোস্টার প্রকাশ!

আপডেট : ০৯ নভেম্বর ২০১৫, ১২:৪১
 
আগামী ডিসেম্বরে রোহিত শেঠির পরিচালনায় মুক্তি পাবে ‘দিলওয়ালে’ ছবিটি। সম্প্রতি শাহরুখ খান টুইটারে ছবিটির একটি ‘অর্ধেক পোস্টার’ শেয়ার করেছেন।
 
ঐ পোস্টারটিতে দেখা যাচ্ছে, শাহরুখ, কাজল, বরুণ ধাওয়ান ও কৃতি স্যানন- তারা চারজন হাত দিয়ে পরস্পরের মুখ ঢেকে রেখেছেন।
 
শাহরুখ বলেছেন, আমাদের পরিচালক রোহিত শেঠি প্রথম পোস্টার উন্মুক্ত করতে বারণ করেছেন। সে কারণেই আমরা ‘দিলওয়ালে’র অর্ধেক পোস্টার প্রকাশ করেছি।
 
রোহিত শেঠি পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর। এতে অভিনয় করেছেন শাহরুখ খান, কাজল, বরুণ ধাওয়ান ও কৃতি স্যানন।