পিটের সঙ্গে কাজ করা সহজ নয়: জোলি

আপডেট : ০৯ নভেম্বর ২০১৫, ১৪:০৭
 
হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, ‘বাই দ্য সী’ ছবিতে ব্রাড পিটের সাথে কাজ করতে ভাল লেগেছে। কিন্তু সেটি সহজ ছিল না। সম্প্রতি এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।
 
এর আগে ২০০৫ সালে সর্বশেষ ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিতে অভিনয় করেছিলেন এই হলিউড তারকা দম্পতি। ছবিটির সাথে ‘বাই দ্য সী’র তুলনা করতে গিয়ে জোলি বলেছেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিতে আমরা অনেক মজা করেছি। কেননা, বিষয়টিই ছিল সেরকম। কিন্তু ‘বাই দ্য সী’ ছবিটি একেবারেই ভারি।
 
স্ত্রীর কথার সাথে সুর মিলিয়ে ব্রাড বলেছেন, দৃশ্যগুলো বেশ কঠিন ছিল। কিন্তু আমরা একসঙ্গে বাসায় ফিরেছি, একসঙ্গে ঘুম থেকে উঠেছি এবং একসঙ্গে কাজে গিয়েছি। এই অভিজ্ঞতাটি আসলেই দারুণ।  খবর: এনডিটিভি।