মিয়ানমারের সাধারণ নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কাছে পরাজয় মেনে নিয়েছে ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেমোক্রেটিক পার্টি (ইউএসডিপি)।
সোমবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাত্কারে ইউএসডিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে উ এই পরাজয় স্বীকারের কথা জানিয়ে বলেন, আমরা হেরে গেছি।
এর আগে রবিবার প্রথমবারের মতো মিয়ানমারে সব দলের অংশগ্রহণে এই সাধারণ নির্বাচন হয়। দেশটির নির্বাচন কমিশন এখনো ফলাফল ঘোষণা করেনি।
তবে সুচির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বলেছে, আংশিক গণনায় দেখা গেছে ঘনবসতিপূর্ণ কেন্দ্রীয় অঞ্চলে গণনাকৃত ভোটে আমরা জয় পেয়েছি।
এনএলডি’র মুখপাত্র উইন হেটেইন বলেছেন, কেন্দ্রীয় অঞ্চলের বাইরে মুন ও কাইনে ৬৫ শতাংশ ভোট গণনার মধ্যে নোবেল জয়ীর দল এগিয়ে আছে। অন্য পাঁচটি প্রদেশের ফলাফল এখনো জানা যায়নি।
