পরীক্ষা কেন্দ্রে ইভটিজিংয়ের দায়ে ৭ জনের কারাদণ্ড

আপডেট : ০৯ নভেম্বর ২০১৫, ১৬:১৫
ঝিনাইদহে জেএসসি পরীক্ষা কেন্দ্রে ইভটিজিং এর অপরাধে ৭ যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ১ মাস করে তাদের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। 
 
ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গণি এ রায় দেন।
 
দণ্ডপ্রাপ্ত হলেন- রাকিবুল হাসান (১৭), সাকিল হোসেন (১৮), আব্দুল মমিন (১৭), সোহাগ আলি (২০), হৃদয় আহমেদ (১৭), রনি আহমেদ (১৮) ও অভি হোসেন (১৭)। 
 
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষা শুরু হওয়ায় সময় ৭ যুবক কেন্দ্রে ঢুকে ছাত্রীদের উত্যক্ত করছিল। খবর পেয়ে মোবাইল কোর্ট তাদের আটক করে। পরে দুপুরে পরীক্ষা শেষে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া করা হয়। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।