ক্রোয়েশিয়ার বিরোধী রক্ষণশীল মধ্য-ডানপন্থী জোট দেশটির পার্লামেন্ট নির্বাচনে নিজেদের জয়ী ঘোষণা করেছে। ফলাফলে দেখা গেছে এইচডিজেড পার্টির নেতৃত্বাধীন জোট ৫৯ টি আসনে জয়লাভ করেছে। অপরদিকে ৫৬ টি আসন পেয়েছে ক্ষমতাসীন সোশাল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন জোট। আর সতন্ত্র প্রার্থীদের জোট যা ব্রিগেড নামে পরিচিত ১৯টি আসন নিয়ে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।
সরকার গঠন করতে রক্ষণশীলদের ৭৬ টি আসনের সমর্থন পেতে হবে। দুই বছর আগে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়র পর এটিই ছিল দেশটির প্রথম জাতীয় নির্বাচন। নির্বাচনে শরণার্থী সংকটটি অন্যতম প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে।
চলতি বছর ৩ লাখ ২০ হাজার মানুষ ক্রোয়েশিয়া অতিক্রম করে ইউরোপের অন্যান্য দেশে প্রবেশ করে। এইচডিজেড নেতা তমিসলাভ কারামার্কো তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘এই বিজয় আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। অত্যন্ত কঠিন পরিস্থিতিতে আমাদের ওপর এ দায়িত্ব অর্পিত হল।’ সূত্র: এএফপি
