এল ক্লাসিকোতে ঘুরে দাড়াবার প্রত্যয় রিয়ালের

আপডেট : ০৯ নভেম্বর ২০১৫, ১৮:৫৩
 
শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদে হেরে গেছে তুলণামূলক দুর্বল প্রতিপক্ষ সেভিয়ার কাছে। এই হারের হতাশা কাটিয়ে বার্সার বিপক্ষে ঘুরে দাড়াবার প্রত্যয় ব্যক্ত করলেন রিয়াল মাদ্রিদ কোচ রাফায়েল বেনিতেজ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বার্সেলোনার বিপক্ষেই ঘুরে দাঁড়াবে তার দল। আগামী ২১ নভেম্বর রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নে ব্যু-তে মুখোমুখি হবে এই দুই দল।
 
লা লিগায় গত রবিবারের ম্যাচে সেভিয়ার মাঠে শুরুতে এগিয়ে গেলেও টানা তিন গোল খেয়ে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হারে রিয়াল। প্রতিক্রিয়া দিতে এসে হারের হতাশা ও ক্লাসিকো নিয়ে নিজের আশার কথা বলেন বেনিতেজ। তিনি বলেন, 'কিছু খেলোয়াড়কে আমরা ফিরে পেতে যাচ্ছি। এ ধরণের ম্যাচ সবসময়ই আলাদা এবং আমার প্রত্যাশা, (সেভিয়ার কাছে) এই হার থেকে দল ঘুরে দাঁড়াবে।'
 
সেভিয়ার সঙ্গে জিততে না পারায় লা লিগায় শীর্ষে ফেরার সুযোগ হারায় রিয়াল; ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেনের সফলতম দলটি। ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। বিডি নিউজ।