মোরগ দিচ্ছে ডিম!

আপডেট : ০৯ নভেম্বর ২০১৫, ২২:১৯
 
মোরগের ডিম বলে এতদিন যারা হাস্যরস করতেন তাদের মুখে কুলুপ এটে দিয়েছে এক মোরগ। গত ১২ দিন ধরে ডিম দিচ্ছে সে।
 
ব্যতিক্রমী ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামের উসমাউল হোসেনের ছেলে মিজানুর রহমানের বাড়িতে। জানা যায়, তার বাসায় একটি মোরগ টানা ১২ দিন ধরে ডিম দিচ্ছে। আর ডিম দেয়া সেই মোরগ দেখতে ভিড় করছে সাধারণ মানুষ। প্রিয় ডট কম।