আবার নতুন করে আসছে মাইলস

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ০২:২৬

না, ব্যান্ডের কোনো ভাঙা-গড়ার খবরে নয়, দেশের একমাত্র কমপ্লিট ব্যান্ড খ্যাত এই আন্তর্জাতিক ব্যান্ডদলটি আবারও নতুন করে অডিও সিডি নিয়ে আসছে। তাই মাইলসের নতুন গান যারা গিফট হিসেবে বন্ধুদের দিতে চান তাদের জন্য তো অবশ্যই এটি একটি দারুণ সংবাদ।

 

এ প্রসঙ্গে মাইলস ভোকাল শাফিন আহমেদ বলেন, ‘আমরা ডিজিটালী অ্যালবামের দারুণ রেসপন্স দেখলাম। তবে যারা আমাদের সিডিগুলো অন্যদের ফিজিক্যালী গিফট দিতে চান সেই শ্রোতাদের কথাও তো চিন্তা করতে হবে। এ কারণেই নতুনভাবে আমরা আমাদের নতুন অডিও সিডি লঞ্চ করতে যাচ্ছি।

 

সম্প্রতি মাইলসের ইউরোপ-আমেরিকা ট্যুরের পর নতুন কোনো ট্যুরে যাচ্ছে কি-না জানতে চাইলে মাইলস জানায়, ‘আমরা আমাদের নতুন ট্যুরের ব্যাপারে একটু আলাদাভাবেই ভাবছি। খুব শিগগিরই এর আপডেট আমরা জানাবো।’

 

বি:দ্র: মাইলসের সাম্প্রতিক ওয়ার্ল্ড ট্যুর নিয়ে শাফিন আহমেদ লিখছেন ইত্তেফাকের জন্য। চোখ রাখুন বিনোদন প্রতিদিন-এর পাতায়।