সংস্কৃতির যে কাজেই হাত দিয়েছেন সাফল্যের অঙ্কই গুনেছেন তিনি। এবারে নতুন আরেক পরিচয়ে আসছেন তিনি। সম্প্রচার অপেক্ষমান স্যাটেলাইট টিভি চ্যানেল নাগরিক-এ যুক্ত হলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আবদুন নূর তুষার। তিনি চ্যানেলটিতে প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে গত ১ অক্টোবর যোগ দেন।
পেশায় আবদুন নূর তুষার একজন চিকিত্সক হলেও সেই কৈশোর থেকেই জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা দিয়ে তিনি গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত হতে থাকেন। সময়ের পরিক্রমায় একসময় রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভি’র জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘শুভেচ্ছা’ দিয়ে তারকাখ্যাতি অর্জন করেন।
এছাড়া পরবর্তী সময়ে স্যাটেলাইট টিভির ক্রমবিকাশে অনেকগুলো চ্যানেলেই সঞ্চালক ও পরামর্শকের ভূমিকায় দেখা যায় তাকে।
