বিতর্ক তৈরি করলেই নায়িকা হওয়া যায় না : অপু বিশ্বাস

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ০২:৪৮

এখন অপু তার আপকামিং চলচ্চিত্র সম্রাটের রিলিজ নিয়েই ব্যস্ত রয়েছেন। ছবিটি প্রসঙ্গে অপু বলেন, ‘ছবিটির গল্প অনেক চমত্কার। এখানে দর্শক আমাদের ভিন্ন লুকে দেখবেন। এখনই আমি ছবিটিতে আমার গল্প নিয়ে বলতে চাইছি না। তবে অবশ্যই অন্যরকম একটি ভিন্ন গল্প। আশা করছি অনেক ভালো হবে।’

 

এছাড়া শাকিব অপু জুুটির এই রসায়ন প্রসঙ্গে অপু বলেন, ‘ছবি ব্যবসা করা, না করা একচুয়্যালি ডিপেন্ড করে ব্যান্ডের ওপর। কিন্তু তারকাদের ব্র্যান্ড হওয়া অনেক কঠিন ব্যাপার। ইদানিংকালের কিছু নায়িকা, এমনকি ছোটপর্দা থেকে চলচ্চিত্রে আসা নায়িকারা যেভাবে নগ্নতার ভেতর দিয়ে আলোচনায় আসতে চাইছেন তাদের সাহস দেখে সত্যিই আেক উঠি। আমি শুধু বলতে চাই, বিতর্ক তৈরি করলেই নায়িকা হওয়া যায় না।’