কচুক্ষেতে মিলিটারি পুলিশকে কুপিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ১২:২৭

রাজধানীর কচুক্ষেত এলাকায় চেকপোস্টে এক মিলিটারি পুলিশকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।