মুক্তাগাছায় দোকান কর্মচারী খুন

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ১২:০০
 
 
ময়মনসিংহের মুক্তাগাছার চেচুয়া বাজার থেকে একটি ভাঙ্গারির দোকান থেকে কর্মচারী মোকছেদুলের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তার লাশটি উদ্ধার করা হয়।
 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুল্লা ইউনিয়নের চেচুয়া বাজারে রুমান এন্টারপ্রাইজের কর্মচারী ঘাটুরি গ্রামের বাসিন্দা মোখলেছ প্রতিদিনের মতো ঐ দোকানে ঘুমিয়ে ছিলেন। আজ সকালে দোকান মালিক তারা মিয়া দোকান খুলে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। লাশের মুখ ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
 
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো: ফজলুল করিম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে ।