এক ছবিতে হৃত্বিক-বরুণ?

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ১২:২৫
 
বলিউডের দুই পরিচিত তারকা হৃত্বিক রোশন  ও বরুণ ধাওয়ান। এবার এই দুই তারকা নাকি এক ছবিতে অভিনয় করতে যাচ্ছেন।
 
ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ভারতের পরিচালক কোরাটালা শিবার পরিচালনায় অভিনয় করতে পারেন বলিউডের এই দুই অভিনেতা।
 
শিবা ‘শ্রীমানথুডু’  নামে একটি তেলেগু ছবি পরিচালনা করেছেন। ঐ ছবিটি ‘ওয়েলদি ম্যান’ নামে ডাবিং করা হয়েছে। এবার তিনি বলিউডে ছবিটি নির্মাণ করতে চাচ্ছেন। এতে অভিনয় করার জন্য হৃত্বিক রোশন ও বরুণ ধাওয়ানকে প্রস্তাব দিয়েছেন।
 
শোনা গেছে, পরিচালক কোরাতালা শিবা হৃত্বিক রোশনকে তেলেগু ছবি ‘শ্রীমানথুডু’ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।
 
সূত্র আরো জানিয়েছে, ছবিটি দেখে হৃত্বিকের ভালো লেগেছে। তিনি পরিচালককে ছবিটির ক্লাইম্যাক্সের দৃশ্যে কিছুটা পরিবর্তন করার জন্য বলেছেন।
 
প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক ডেভিড ধাওয়ান তেলেগু ছবিটি পছন্দ করেছেন। তিনি এর হিন্দি ভার্সন তৈরি করতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমি ছবিটি দেখেটি। এটি আমার ভাল লেগেছে। ছবিতে মহেশ বাবুর অভিনয় ভাল লেগেছে। তবে আমি মনে করি এই চরিত্রের জন্য বরুণের বয়স কম।
 
ডেভিড ধাওয়ানের কথায় মনে হচ্ছে, হৃত্বিক প্রধান চরিত্রে অভিনয় করতে পারেন। আর বরুণ ধাওয়ানকে পার্শ্ব চরিত্রে দেখা যেতে পারে।
 
শোনা যাচ্ছে, ছবি নির্মাণের ব্যানার ইরোস নাউ পরিচালক কোরাটালা শিবার সঙ্গে ছবিটির ব্যাপারে কথা বলেছেন।
 
হৃত্বিক রোশন বর্তমানে ‘মহেঞ্জেদারো’ ছবিতে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন।