সাতক্ষীরায় নাশকতার অভিযোগে পুলিশ, বিজিবি ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৩৩ কর্মীসহ ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানায় এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির ৫ জন, জামায়াত-শিবিরের ২৮ জন ও নিয়মিত মামলার ১১ জন আসামি রয়েছেন।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, রাতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১১ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানা থেকে ৩ জন, কালিগঞ্জ ৮ জন, আশাশুনি ১ জন, দেবহাটা ১০ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
