‘দিলওয়ালে’র ট্রেইলার প্রকাশ

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ১৩:০১
 
শাহরুখ খান-কাজল অভিনীত ‘দিলওয়ালে’ ছবির ট্রেইলর অবশেষে মুক্তি পেয়েছে। সোমবার মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে ছবিটির ট্রেইলার প্রকাশ করা হয়। 
 
ট্রেইলরেই শুরুতেই দেখা গেছে শাহরুখ  ও কাজলের রোমনান্টি জুটি। কিন্তু এরপরেই এটি অ্যাকশন ও বরুণ ও শাহরুখের মধ্যেকার কৌতুকের দিকে চলে যায়। 
 
এসব দৃশ্য দেখে মনে হবে পুরো ছবিটাই বুঝি রোহিত শেঠির আগের ছবির মতোই রোমান্টিক-অ্যাকশন ছবি হবে। শাহরুখ বলেছেন, ‘হাম শরীফ কেয়া হুয়া, পুরি দুনিয়া হি বাদমাশ হো গায়া।’
 
এরপর পরের অংশুটুকুতে দেখা যাবে শাহরুখের অতীতের কালো অধ্যায়। আর এটি শাহরুখ ও কাজলের প্রেমের মধ্যে বাধা সৃষ্টি করে ‘ ১৫ বছর ৪ মাস ১০দিন আগে’।
রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবিটি মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর। এতে অভিনয় করেছেন শাহরুখ খান, কাজল, বরুণ ধাওয়ান ও কৃতি স্যানন। খবর: এনডিটিভি।