রাজন-রাকিব হত্যা মামলায় ডেথ রেফারেন্স হাইকোর্টে

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ২০:৩১
শিশু রাজন ও রাকিব হত্যা মামলায় ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছেছে। আজ মঙ্গলবার দুপুরে সিলেট ও খুলনা মহানগর দায়রা জজ আদালত থেকে দুইটি হত্যা মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পাঠানো হয়।
 
সাধারণত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে নিম্ন আদালতের ফাঁসির রায় অনুমোদনের জন্য হাইকোর্টের অনুমতি লাগে। এবং নিম্ন আদালত থেকে ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে।
 
গত ৮ নভেম্বর সিলেটের শেখ সামিউল আলম রাজন ও খুলনার রাকিব হাওলাদার হত্যা মামলায় ৬ জনের ফাঁসির রায়ের আদেশ দেয়।