ফেসবুকে যোগ দিলেন ওবামা

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ১৪:১০
 
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যোগ দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সোমবার তার ফেসবুক পেজটি খোলা হয়। পেজটি খোলার ঘণ্টা খানেকের মধ্যেই পেজটির লাইক ৪৫ হাজার ছাড়িয়ে যায়। 
 
ওবামার দ্বিতীয় মেয়াদ পূর্ণ হতে আর মাত্র এক বছর বাকী। ক্ষমতা থেকে বিদায়ের আগেই তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং মানুষের সঙ্গে সামাজিক যোগাযোগের দ্বার উন্মুক্ত করলেন।  সোমবার ফেসবুক অ্যাকাউন্ট খোলার তিন ঘন্টার মধ্যে ওবামার পেজে ২ লাখ লাইক পড়ে। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা অবশ্য জানিয়েছে, দিন শেষে পেজে লাইকের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। এছাড়া তার ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে সাড়ে চার কোটি।
 
IMG0
 
হোয়াইট হাউজের টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, ওবামার ফেসবুক পেজের নাম ‘প্রেসিডেন্ট ওবামা’।
 
নিজের ফেসবুক পেজে ওবামা লিখেছেন, হ্যালো, ফেসবুক! অবশেষে আমি আমার নিজের পেজ পেয়েছি। 
 
পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, আমি আশা করছি, আপনারা এটিকে একটি জায়গা মনে করবেন, যেখানে আমরা আমাদের দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে পারব। এখান থেকে আপনার আমার কথা সরাসরি শুনতে পারবেন। এছাড়া আপনাদের চিন্তা ও গল্প এখানে শেয়ার করতে পারবেন। (এছাড়াও এখানে হাসি-ঠাট্টাও হবে)।
 
গত মে মাসে ওবামা টুইটারে যোগ দিয়েছেন। সেখানে তার ফলোয়ারের সংখ্যা ৫ মিলিয়নের মতো। খবর: দ্য নিউইয়র্ক টাইমস।