কারাগারের প্রহরী হবে কুমির!

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ১৫:১৮
ইন্দোনেশিয়ায় মাদক সংশ্লিষ্ট অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্তদের জন্য পুরো একটি দ্বীপ নিয়ে কারাগার তৈরির প্রস্তাব দিয়েছে দেশটির মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। শুধু তাই নয় বিশেষ এই কারাগারের পাহারাদার হিসেবে রাখা হবে কুমির!
 
মানুষের বদলে কেন এই মাংসাশী উভচর প্রাণীটিকে ‘কারারক্ষী’ হিসেবে নিয়োগ দেওয়ার কারণটাও ব্যাখ্যা করেছেন দেশটির মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রধান বুদি ওয়াসেও। তিনি বলেন, কুমির মানুষ থেকে ভালো, কারণ তাদেরতো আর ঘুষ দিয়ে বশ করা যাবে না!  ওয়াসেও জানিয়েছেন তিনি ইন্দোনেশিয়ান দ্বীপপুঞ্জে ঘুরে ঘুরে সবচেয়ে হিংস্র সরীসৃপগুলো খুঁজে বের করবেন তিনি।  ইন্দোনেশিয়াতে কঠোর মাদকবিরোধী আইন রয়েছে। দেশটিতে মাদক সংক্রান্ত মামলায় চার বছর ধরে মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ থাকার পর ২০১৩ সালে এই বিধি-নিষেধ প্রত্যাহার করা হয়। 
 
IMG0
 
উল্লেখ্য, এই পরিকল্পনা এখনো প্রাথমিক অবস্থায় রয়েছে। এ ছাড়া কারাগারটি কোথায় হবে এবং কবে এর নির্মাণ শেষে হবে তা এখনো ঠিক করা হয়নি। বিবিসি।