কক্সবাজারের সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিচার মামলা বিচার চলবে। মামলা বাতিল চেয়ে বদির দায়েরকৃত একটি আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহম্মদ এমদাদুল হক ও বিচারপতি মোহম্মদ খুরশীদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
হাইকোর্টের এই আদেশের ফলে আগামী ১৮ নভেম্বর বদির বিরুদ্ধে এই মামলায় সাক্ষ্যগ্রহণ করতে বিচারিক আদালতের আর কোনো বাধা থাকল না।
এর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এমপি বদির বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ বিচারাধীন। মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন বদি।
