স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ১৫:৫১
 
জয়পুরহাটের ক্ষেতলালে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মামুদপুর ইউনিয়নের উত্তর মহব্বতপুর (দুর্গাপুর) গ্রামে এই ঘটনা ঘটে।
 
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ১০ বছর আগে উত্তর মহব্বতপুর (দুর্গাপুর) গ্রামের মোকলেসার রহমানের মেয়ে জোসনা বেগমের সঙ্গে জামিরুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতেই থাকতেন জামিরুল। তাদের ঘরে একটি ছেলেও রয়েছে। এরমধ্যে প্রতিবেশী এক যুবকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন স্ত্রী জোসনা বেগম। এ নিয়ে সংসারে দ্বন্দ কলহ লেগেই থাকতো।
 
সোমবার রাতে জোসনা বেগমসহ ৩/৪ জন মিলে জামিরুলকে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়। মঙ্গলবার সকালে জামিরুল আত্মহত্যা করেছেন মর্মে পুলিশসহ আশে-পাশের লোকজনকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পুলিশের সন্দেহ হলে স্ত্রী জোসনা বেগমকে আটক করে থানায় নিয়ো যাওয়া হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী জোসনা বেগম স্বামী জামিরুলকে হত্যার করার কথা স্বীকার করে।
 
তিনি আরো জানান, জামিরুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।