যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) বৈঠক আগামী ২৩ নভেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।
তোফায়েল আহমেদ বলেন, বাণিজ্যসচিব হেদায়াতুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি দল আগামী ২৩ নভেম্বর টিকফার ওয়াশিংটন বৈঠকে যোগ দেবে। বৈঠকের পর জিএসপি ফিরে পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
