ঠাকুরগাঁও সদর উপজেলায় বিএনপি ও জামায়াতের ৩৩ নেতা-কর্মীকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী
সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের জেল হাজতে পাঠানো হয়েছে।
আটকদের মধ্যে জেলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের প্রচার সম্পাদক মো. আলমগীর, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাসেদ আলম লাবু ও উপজেলা জামায়াতের সাবেক প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম রয়েছেন।
জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, নাশকতার আশঙ্কায় আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে।
