‘চিহ্নিত গোষ্ঠীর অনুসারীরাই হামলা চালাচ্ছে’

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ১৮:৩০
 
ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘দেশে চিহ্নিত একটি গোষ্ঠীর বিচার কাজ চলছে। মূলত তাদের অনুসারীরাই এ ধরনের হামলা চালাচ্ছে। নাশকতাকারীদের দমনের জন্য তথ্যানুসন্ধান চলছে। যারা এ রকম করছেন তাদের কঠোরভাবে দমন করা হবে। পুলিশকে প্রস্তুত রাখা হয়েছে। তাদের অস্ত্র ও গোলাবারুদ মজুদ রাখা হয়েছে। প্রয়োজনে যেকোনো পরিস্থিতিতে তারা তা ব্যবহার করতে পারবে।’
 
মঙ্গলবার দুপুরে ডিএমপি সদরদফতরে পুলিশের গাড়ি প্রধান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, কিছুদিন আগে গাবতলীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে পুলিশের এএসআই ইব্রাহিম নিহত হয়। একইভাবে আশুলিয়ায় পুলিশের ওপর হামলায় শিল্প পুলিশ সদস্য মুকুল নিহত হয়। একই কায়দায় কাফরুলের কচুক্ষেত এলাকায় মিলিটারি পুলিশ সদস্য সামিদুলকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।’