খুলনা মহানগর ও জেলা জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মহানগর জেপির সদস্য সচিব চৌধুরী হাবিবুর রহমান সভা পরিচালনা করেন।
মঙ্গলবার সকালে খুলনা মহানগর জেপির প্রধান সমন্বয়কারী মুক্তিযোদ্ধা শেখ শাহীন আজাদের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন।
সভায় নেতারা বলেন, পার্টির চেয়ারম্যান, সরকারের বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলামের বলিষ্ঠ নেতৃত্বে পার্টির নেতা-কর্মীরা সরকারের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
এ সময় নেতারা খুলনায় শিশু রাকিব ও সিলেটে রাজন হত্যা মামলার বিচারে সন্তোষ প্রকাশ করে অবিলম্বে রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
এতে জেলা জেপির আহ্বায়ক মো. শহীদুজ্জামান শহীদ, সদস্য সচিব অধ্যক্ষ ডা. এন এম আলম সিদ্দিকী, সদর থানা জেপির সভাপতি অ্যাডভোকেট মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক রণজিৎ সরকার, সোনাডাঙ্গা থানা জেপির সভাপতি মো. ফরিদ্জ্জুামান ফরিদ, সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, খালিশপুর থানা জেপির সভাপতি মোস্তাফিজুর রহমান, দৌলতপুর থানা সাধারণ সম্পাদক সৈয়দ আল আমীন, খানজাহান আলী থানা সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস, হরিণটানা থানা সভাপতি মো. জিন্নাহ মোল্লা, আড়ংঘাটা থানা সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম ও লবণচরা থানা সভাপতি অধ্যাপক মোশারফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
