'প্রেম রতন ধন পায়ো' মুক্তির আগেই আয় ৫৬ কোটি

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ২০:২৮

দাবাং ইমেজ ভেঙে, পর্দায় রোম্যান্সের ঝড় তুলতে আসছেন চকোলেট বয় সালমান খান। শুধু তাই নয়, ষোল বছর পর আবার প্রেম ফিরছে রাজশ্রী ফিল্মসে। আর প্রেম যে বরাবরই রাজশ্রীর জন্য লাকি তা আরও একবার প্রমান হয়ে গেল।

‘প্রেম রতন ধন পায়ো’ মুক্তির আগেই খরচের শতকরা ৭১ ভাগ টাকা উঠে এসেছে ঘরে। তাই এই ধনতেরাসে রাজশ্রী লক্ষ্মী ‘প্রেম’।

বলিঅন্দেরর খবর, এই ছবির জন্য খরচ হয়েছে ৬০ কোটি এবং প্রচারের জন্য ২০ কোটি। সব মিলিয়ে ৮০ কোটি। ইতিমধ্যে এই ছবির মিউজিক ও স্যাটেলাইট সত্ত্ব থেকে উঠে এসেছে ৫৭ কোটি টাকা। সুতরাং মুক্তির আগেই হিট সালমান-সুরজের ‘প্রেম রতন ধন পায়ো’। এখন দেখার মুক্তির পর বক্স-অফিসে কি রঙ দেখায় সালমান-সোনম জুটি।

‘হাম সাথ সাথ হে’-এর পর সুরজের প্রেম রতন ধন পায়ো’ ছবি দিয়ে রাজশ্রীতে ফিরছেন প্রেম। ভাগ্যশ্রী, সোনালি  বেন্দ্রে, মাধুরী দীক্ষিত হয়ে এ বার সেই প্রেম-লীলায় সামিল সোনম কাপুর। ঘনিষ্ঠ সূত্রের খবর, ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির জন্য কোনও পারিশ্রমিকই নেননি সালমান খান। প্রিয়.কম।