পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান আইসিবি শেয়ারহোল্ডাদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আর তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে—ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ৩০ জুন ২০১৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ ছাড়া, পুঁজিবাজারে তালিকাভুক্ত অপর কোম্পানি তিতাস শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৯৮ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৮ টাকা ৩৬ পয়সা।
