মালদ্বীপ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ২১:১৩
 
মালদ্বীপ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেয়া হয়েছে। প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে হত্যা চেষ্টা চালানোর পর গত সপ্তাহে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল।
 
পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার এক টুইটার বার্তায় জানান, 'মালদ্বীপ জরুরি অবস্থা প্রত্যাহার করে করে নিয়েছে।' অপর এক পোস্টে মন্ত্রী দুনইয়া মাউমুন বলেন, 'বিষটি দ্রুত সমাধান হয়ে যাওয়ায় সুখের বিষয়। দেশের অবস্থা স্বাভাবিক হয়ে এসেছে।'
 
গত সপ্তাহের বুধবার মালদ্বীপে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। এর ফলে প্রেসিডেন্টের নৌযানে বোমা হামলাকারীকে গ্রেফতার করতে বিশেষ ক্ষমতা পায় দেশটির পুলিশ ও সশস্ত্র বাহিনী।
 
পর্যটকদের মধ্যে জনপ্রিয় দেশটি গত কয়েক মাস ধরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। গত সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে অভিশংসন করার পর এই অস্থিরতা চরমে পৌঁছে। আদিবের পূর্বসূরিকেও গত জুলাই মাসে একই পরিণতি ভোগ করতে হয়েছিল। আদিবের বিরুদ্ধে প্রেসিডেন্টকে হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। সূত্র: এএফপি