জানুয়ারিতে ঢাকায় আসছেন কারিনা

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ২২:০৬

ঢাকায় আসছেন বলিউডের হার্টথ্রব অভিনেত্রী কারিনা কাপুর। জানুয়ারিতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে পারফর্ম করবেন তিনি। কনসার্টটির আয়োজন করছে গান বাংলা চ্যানেল।

এর আগে ২০১১ সালে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আয়োজিত ‘ত্রিদেশীয় বিগ শো’ কনসার্টে তার আসার কথা থাকলেও শেষ পর্যন্ত আসতে পারেনি তিনি। সে হিসেবে এবার প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন তিনি। আয়োজক সূত্রে জানা গেছে, কনসার্টে কারিনার পাশাপাশি নারগিস ফাখরী ও কণ্ঠশিল্পী বেনী দয়ালও থাকবেন। কনসার্টের টিকিটের মূল্যও নির্ধারণ করা হয়েছে। প্লাটিনাম (দুই জন) ৫০ হাজার টাকা, গোল্ড ১০ হাজার টাকা, সিলভার ৫ হাজার টাকা এবং স্ট্যান্ডার্ড ২ হাজার টাকা।