দিলওয়ালেতে গৌরির অনুরোধে শাহরুখ; মেয়ের অনুরোধে কাজল

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ২৩:০৪
 
‘দিলওয়ালে’ ছবি দিয়ে আবারও হিটস্ট্রোক দিতে চাইছেন রোহিত শেঠি। মূলত গত কয়েক বছর তার হাত ধরেই সাফল্য এসেছে শাহরুখের। গত ৯ নভেম্বর সন্ধ্যায় ট্রেলার প্রকাশের পর ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রায় সব ক’টি শিরোনাম করেছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (১৯৯৫) ছবির শাহরুখ-কাজলকে মনে করিয়ে দিয়েছে দিলওয়ালের ট্রেলার।’
 
তবে ছবি নিয়ে মজার দুটি তথ্য দিলেন শাহরুখ ও কাজল। শাহরুখ বলেছেন, প্রথমে এই ছবিটি করা নিয়ে দ্বিমত ছিল তার। পরবর্তীতে স্ত্রী গৌরীর অনুরোধে রাজি হন। আর কাজল তার মেয়ের অনুরোধে। কাজল কন্যা তার মাকে বলে, ‘তোমার অন্য ছবিগুলোতে একঘেয়ে কান্নাকাটি আর ন্যাকা দেখতে দেখতে আমি বিরক্ত। অন্তত এই ছবিতে তোমার কান্না দেখতে হবে না।’
 
উল্লেখ্য, বক্স অফিসের রেকর্ড ভাঙার প্রস্তুতি নিয়ে ছবিটি আগামী ডিসেম্বরে মুক্তি পাচ্ছে।