নরসুন্দরের বিলাসী জীবন

আপডেট : ১১ নভেম্বর ২০১৫, ০০:৪৩

অনেকেই আছেন যারা নরসুন্দরের কথা শুনলে খুব একটা গুরুত্ব দেন না। আবার তার কাছে চুল কাটাতে গেলেও তার সঙ্গে আচরণ তেমন একটা ভাল করেন না; কিন্তু ভারতে এমন এক নরসুন্দরের সন্ধান পাওয়া গেছে যে নাকি শতাধিক গাড়ির মালিক। তাও আবার মার্সিডিজ বেঞ্চ, রোলস রয়েস ব্র্যান্ডের মতো সব গাড়ি। আপনি তার কাছে গেলে চুল কাটাতে পারবেন এবং একইসঙ্গে ভাল না লাগলে ভ্রমণ করতে পারবেন।

 
আপনি ন্যায্য টাকায় চুল কাটাতে চান নাকি বিলাসবহুল গাড়ি নিয়ে ভ্রমণ করতে চান। রমেশ দুইটি দিয়েই আপনাকে সন্তুষ্ট করতে পারবেন। তার নিজের শতাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে। বিএমডব্লিউ, রোলস রয়েস এবং মার্সিডিজসহ নানা ধরনের গাড়ি আছে তার।
 
রমেশের বাবা মৃত্যুর আগে ছোট একটি সেলুনের দোকান রেখে গিয়েছিলেন। তার মা দোকানটি প্রতিদিন ৫ রুপিতে ভাড়া দিয়েছিলেন। এ দিয়েই তাদের সংসার চলতো। রমেশেকে চুল কাটার পেশাগত ট্রেনিং দিতে সাহায্য করেছিলেন তার চাচা।
 
সেন্ট জোসেফ থেকে রমেশ উচ্চ মাধ্যমিক পড়াশুনা সম্পন্ন করার পর ১৯৯৪ সালে তার বাবার সেলুনের দোকান চালানোর সিদ্ধাস্ত নেন। এরপর সেলুনটি তরুণদের স্টাইলে ব্যাপক খ্যাতি অর্জন করে। তিনি অনেক টাকা জমিয়ে একটি গাড়ির কেনেন।
 
মায়ের পরামর্শে রমেশ ইন্টেল ব্যাঙ্গালুরকে ওই গাড়িটি ভাড়ায় দেন। এই সিদ্ধান্ত তার জীবন বদলে দেয়। গাড়িটি ব্যবসায় খাটানোয় তার আয় বাড়ে এবং ২০০৪ সালের মধ্যে তার নিজের ছয়টি গাড়ি হয়ে যায়।
 

এরপর ইন্টেলের সঙ্গে ব্যবসা শেষ হওয়ার পর তিনি আরো দামি গাড়ি যেমন মার্সিডিজ ই ক্লাস কিনে উচ্চবিত্ত ক্রেতাদের আকৃষ্ট করতে বিনিয়োগ করা শুরু করলেন। যখন তার ব্যবসা বিস্তার হলো তখন আরো তিনটি মার্সিডিজ এবং চারটি বিএমডাব্লিউ যোগ করেন।-ব্রেইনপিক