একের পর এক ছবি মুক্তি আর ইন্ডাস্ট্রিতে গড় আয়কে একটি স্বাভাবিক অঙ্কে রাখতে শাকিবের প্রাণান্ত ব্যস্ততা এখনও। এর মাঝে চাষী নজরুল ইসলাম স্মরণে একটি অনুষ্ঠানকে ঘিরে আয়োজকদের ভুল বোঝাবুঝি ভাঙতে যখন ব্যস্ত অন্য কেউ তখন হয়তো অন্য কোনো মিডিয়া ছেপে দিয়েছে আধা সত্য কোনো খবর।
শাকিবের কথায়, ‘ভাই কোনটা রেখে কোনটা সামলাবো। নাকি এসব না সামলিয়ে কাজ করবো। সবার আগে তো প্রতিদিনের এই ইন্ডাস্ট্রি। দায়িত্ব নিয়েই কাজ করি। তবুও যত দোষ নন্দঘোষের মতো আমার ওপরেই বর্তায়। কত বড় বড় তারকা লেজ গুটিয়ে অন্য ট্রেড শুরু করেছেন তাদেরকে কেউ বলেন না। তবু আমি মানতে রাজি। আমি কাজ করেই যেতে চাই।’ শাকিব তার বর্তমান অবস্থান জানাতে এভাবেই বললেন বিনোদন প্রতিদিনকে।
