ই-গভর্নমেন্ট সেবাকে ক্লাউডে নিচ্ছে দক্ষিণ কোরিয়া

আপডেট : ১১ নভেম্বর ২০১৫, ০২:৪৮
তথ্যপ্রযুক্তি খাতে এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়া আসছে ২০১৭ সালের মধ্যে তাদের ই-গভর্নমেন্ট সেবার ৬০ শতাংশই স্থানান্তর করবে ক্লাউডে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট আইটি সেন্টারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ক্লাউডে স্থানান্তর করার মাধ্যমে ই-গভর্নমেন্ট সেবাগুলোর ব্যবস্থাপনা যেমন সহজ হবে, তেমনি সেবাগুলো জনগণের কাছে সহজে পৌঁছে যাবে বলে জানিয়েছে এই সংস্থা।
 

তারা জানিয়েছে, চলতি বছরের মধ্যেই ক্লাউডে স্থানান্তর করা হবে চারশ সেবা। আসছে ২০১৬ সালের মধ্যে আরও সাড়ে তিনশ সেবা স্থানান্তর হবে ক্লাউডে। এভাবে পর্যায়ক্রমে ২০১৭ সাল নাগাদ ৬০ শতাংশ সরকরি ই-সেবাই পরিচালিত হবে ক্লাউড থেকে। উল্লেখ্য, ই-গভর্নমেন্ট সূচকে বিশ্বের সব দেশের চাইতে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া।