যুক্তরাষ্ট্রে একটি প্রইভেট বিমান বিধ্বস্ত হয়ে নয়জন নিহত হয়েছে। মঙ্গলবার ওহিও অঙ্গরাজ্যের অ্যাকরন শহরের একটি ভবনের সঙ্গে ধাক্কা খেয়ে বিমানটি বিধ্বস্ত হয়।
বিমানের মালিক অগুস্ত লিউকোইজের বরাত দিয়ে স্থানীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, দুইজন পাইলটসহ বিমানটিতে নয়জন আরোহী ছিল। তাদের কেউই বেঁচে নেই।
এ ঘটনায় স্থানীয় ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
