সানি লিওন এবার সুপার গার্ল!

আপডেট : ১১ নভেম্বর ২০১৫, ১১:৫৯
 
বলিউডে সুপারহিরোদের বাজিমাত করতে এবার আসছে সুপার গার্ল! এমনটাই খবর আবর্তিত হচ্ছে সানি লিওনকে ঘিরে। শোনা গেছে, তিনিই হচ্ছেন বলিউডের প্রথম সুপার গার্ল!
 
তবে, কোনো ছবিতে সুপার গার্ল হিসেবে আবর্তিত হচ্ছেন না সানি। তাকে এই নতুন রূপে দেখা যাবে ভূষণ কুমারের মিউজিক ভিডিওতে। আর, সেই ভিডিও যাতে হিট হয়, সেই জন্য ভূষণ কুমার পরিচালনার দায়িত্বটা দিয়েছেন আহমদ খানকে। সেখানে নাকি ‘ম্যায় সুপার গার্ল’ নামে গানটা গাইবেন কণিকা কাপুর।
 
সানির ভক্তদের জন্য ভাল খবর সন্দেহ নেই! আহমদ খানের পরিচালনায়, কণিকার কণ্ঠে এর আগে তুমুল হিট হয়েছে ‘বেবি ডল’ আর ‘পিঙ্ক লিপস্’। প্রত্যাশা তাই বাড়ছেই।
 
তবে কি সুপারহিরোরা যেমন হন, তেমন কস্টিউমেই কি আত্মপ্রকাশ করবেন সানি? জানা গেছে, সানির এই সুপার অবতারে রয়েছে একদম অন্য রকম এক চমক! এই ভিডিওতে প্রথা মেনে সুপার গার্ল সাজবেন না তিনি। বরং তাকে দেখা যাবে, এক ওয়েট্রেস, নার্স, শেফ আর জিম ইনস্ট্রাকটরের ভূমিকায়। দৈনন্দিন জীবনে প্রতিটি মেয়েই যে সুপার গার্ল, পরোক্ষে সেই বার্তাটাই সানি এবার দিতে চলেছেন তার সুপার গার্ল ভিডিওতে। খবর: আনন্দবাজার।