বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

আপডেট : ১১ নভেম্বর ২০১৫, ১৩:০৩
ভারতে দিপাবলী উৎসব উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের বেনাপোল স্থলবন্দর ও ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার থেকে যথা নিয়মে চলবে বলে জানা গেছে। 
 
ভারতের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস্ ষ্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি কার্তিক চন্দ্র জানান, দিপাবলী উৎসব উদযাপন  উপলক্ষে পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। 
 
বেনাপোল সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সিনিয়র সদস্য আলী হোসেন জানান, ভারতে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দর দিয়ে আজ আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।
 
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, আমদানি-রফতানি বন্ধ থাকলেও  দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।