নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থায়ী জামিন প্রসঙ্গে রুলের বিষয়ে আদেশের জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেছে হাইকোর্ট।
বুধবার দুপুরে শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে আদেশের জন্য এ দিন এই দিন ধার্য ।
গত ২ নভেম্বর এক আদেশে তিন মামলায় ফখরুলকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয় আপিল বিভাগ। একই সঙ্গে ফখরুলের জামিন প্রশ্নে হাইকোর্টের জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়। ৩ নভেম্বর ফখরুল বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। বিচারিক আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়।
