রোমানিয়ার একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ আরো চারজন মারা গেছে। এ নিয়ে ওই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়ালো। বুধবার হাসপাতাল সূত্র একথা জানায়।
বুখারেস্টের একটি ক্লাবে ৩০ অক্টোবরের অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশেষ মারা যাওয়া এ চারজনের দুই জন টেনে চিকিৎসা নিচ্ছিল। সপ্তাহান্তে তাদের সেখানে স্থানান্তর করা হয়। অপর দুই জন রোমানিয়ার হাসপাতালে ভর্তি ছিল।
অগ্নিকাণ্ডের সময় ক্লাবটি দর্শকে পূর্ণ ছিল। এ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই ২৬ জনের প্রাণহানি ঘটে এবং অপর ২০০ জন দগ্ধ হয়। বাসস।
