মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হটলাইনের মাধ্যমে ফোন করে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। নয়াদিল্লি থেকে ওয়াশিংটনের মধ্যবর্তী সরাসরি এই টেলিফোনে শুভেচ্ছা বিনিময়কালে দুই নেতা আসন্ন জি-২০ সম্মেলনের ফাঁকে বৈঠক করতে সম্মত হন। আগামী সপ্তাহে তুরস্কে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
ওবামার টেলিফোন পাওয়ার কথা টুইট করে জানিয়েছেন মোদী। তিনি লিখেন, 'কিছুক্ষণ আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট টেলিফোন করেছিলেন। আমরা দীপাবলির শুভেচ্ছা বিনিময় করেছি। নতুন স্থাপিত হটলাইনে এটিই আমাদের প্রথম কথোপকথন।'
গত জানুয়ারি মাসে পরমাণু শক্তিধর দেশ দুটি সরকার প্রধানদের মধ্যে সরাসরি ও নিরাপদ টেলিফোন লাইন (হটলাইন) স্থাপনে সম্মত হয়েছিল। সূত্র: এনডিটিভি
