সিরিয়াযুদ্ধ বন্ধে রোডম্যাপ প্রণয়নে ‘গতি’ আনার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। খবর বিবিসির।
চার বছরব্যাপী যুদ্ধ বন্ধে একটি রোডম্যাপ প্রণয়নে সহায়তা দিতে আগামী শনিবার ভিয়েনায় নতুন করে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক আলোচনায় ‘গতি’ আনতে বিশ্বশক্তিসমূহে প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সিরিয়া-বিষয়ক বিশেষ দূত স্টেফান ডি মিসতুরা।
নিরাপত্তা পরিষদে বক্তৃতার পর স্থানীয় সময় মঙ্গলবার স্টেফান ডি মিসতুরা এ আহ্বান জানান।
