৯ মাসে ২৭৪ কোটি টাকা লাভ করেছে বিমান

আপডেট : ১২ নভেম্বর ২০১৫, ১০:৫৫
 
বাংলাদেশ বিমান লোকসানের গণ্ডি পেরিয়ে লাভের মুখ দেখছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি জানান, গত ৯ মাসে ২৭৪ কোটি ৩৬ লাখ টাকা লাভ করেছে বিমান।
 
বুধবার জাতীয় সংসদে স্বতন্ত্র সদস্য তাহজীব আলম সিদ্দিকীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।

অপর সংসদ সদস্য মো. সোহরাব উদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের পতাকাবাহী এয়ারলাইন্সটির যাত্রী পরিবহন সক্ষমতা ও সেবার মান বাড়াতে নতুন প্রজন্মের চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ক্রয় করা হয়েছে।
 
বোয়িং থেকে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে দু’টি ৭৩৭-৮০০ এবং ২০১৯ ও ২০২০ সালে চারটি ৭৮৭-৮ উড়োজাহাজ সংগ্রহ করা হবে বলেও মন্ত্রী জানান।