সিলেটে বিয়ের চার দিনের মাথায় যুবক খুন

আপডেট : ১১ নভেম্বর ২০১৫, ২৩:৪০

সিলেট নগরীর বাগবাড়িতে ঘাতকরা রাসেল আহমদ (৩২) নামে এক যুবককে খুন করে তার বাসার সামনে লাশ ফেলে যায়। গত মঙ্গলবার পুলিশ লাশটি উদ্ধার করেছে।

রাসেলের বাড়ি বালাগঞ্জ উপজেলার রশিদপুর গ্রামে। তিনি নগরীর বাগবাড়ি নরশিংটিলার একটি বাড়িতে ভাড়া থাকতেন।

নিহতের ভাই সেলিম মিয়া জানান, সকালে ঘুম থেকে উঠে ভাইয়ের ফাঁস লাগানো লাশ বাসার সামনে পড়ে থাকতে দেখেন। বিয়ে সংক্রান্ত বিরোধের জের ধরে রাসেলকে হত্যা করা হতে পারে বলে পুলিশের ধারণা।