ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের আয়োজনে এক ভিন্ন বিষয় নিয়ে ভিন্ন আঙ্গিকে সঙ্গীত উত্সব শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ড. লীনা তাপসী বলেন, ‘আমরা বর্তমান সময়ের সঙ্গীত চর্চা নিয়ে কিছু আলোচনা ও সাংস্কৃতিক উত্সবের উদ্যোগ নিয়েছি। এক্ষেত্রে এখনকার চলচ্চিত্রের গান ও এর ধারা বদল নিয়ে আলোচনায় চলচ্চিত্র ও সঙ্গীত ব্যক্তিত্বরা অংশ নেবেন।’
উল্লেখ্য, এ আলোচনায় বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ারসহ একাধিক বরেণ্য নির্মাতারা উপস্থিত থাকবেন বলে জানা যায়।
