আজ থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে এক্সপো মেকার আয়োজিত এডুমেকার ল্যাপটপ মেলা ২০১৫। এই মেলার ৭টি প্যাভিলিয়ন, ১৩টি মিনি প্যাভিলিয়ন ও ৪৯টি স্টলে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রি করবে।
এসব পণ্যে ছাড়, উপহারের পাশাপাশি মেলায় থাকছে অন্তত ৪টি সেমিনার ও কর্মশালা। থাকছে গেমিং প্রতিযোগিতা। আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় অংশ নিচ্ছে দেশের শীর্ষ প্রযুক্তি পণ্য আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। আর ল্যাপটপ মেলা হলেও ল্যাপটপের পাশাপাশি পাওয়া যাবে ট্যাব, ইন্টারনেট সিকিউরিটিসহ ল্যাপটপের জন্য প্রয়োজনীয় আনুষাঙ্গিক পণ্যসমূহ।
মেলায় বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হবে। মেলায় এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, তোশিবা, সনি, টুইনমস, গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, ডিলিংক প্রভৃতি ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে। প্রদর্শনীর সব খবর পাওয়া যাবে মেলার অফিসিয়াল ফেসবুক পেজে (facebook.com/laptopfair.bd)।
