ভারতের তামিল নাড়ুর রাজ্যের কুদ্দালোরে জেলায় দুইদিনের বৃষ্টিতে সৃষ্টি হওয়া বন্যায় ২৭ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা এই তথ্য জানিয়েছেন।
এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, চেন্নাই থেকে ২৩০ কিলোমিটার দূরে কুদ্দালোরে জেলায় বন্যার কারণে ২৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন। সেখানে ত্রাণ তত্পরতা পুরোদমে চলছে বলে জানিয়েছেন তিনি।
তবে গেল দুইদিনে জেলাটিতে বন্যায় মৃতের সংখ্যার কোনো আনুষ্ঠানিক সরকারি অফিসিয়াল পরিসংখ্যান এখনো জানা সম্ভব হয়নি। বেসরকারিভাবে বিভিন্ন সূত্রের হিসাব অনুযায়ী প্রায় ৪০ জন মানুষ বন্যায় মারা গেছেন বলে জানা গেছে।
খবর বিডিনিউজ টোয়েন্টি ফোর.কমের।
