রণবীরের হৃদয় সঠিক জায়গাতেই আছে: দীপিকা

আপডেট : ১২ নভেম্বর ২০১৫, ১৫:১৬
 
ব্যক্তিগত জীবনে সম্পর্ক ভেঙে গেলেও পর্দায় জুটি বেঁধেছেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোণ। ‘তামাশা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তারা। এর আগে রণবীর অভিনীত পরপর কয়েকটি ছবি বক্স অফিস মুখ থুবরে পড়েছে। রণবীরের এই ব্যর্থতার বিষয়ে এবার তার পাশে দাঁড়ালেন দীপিকা। তিনি বলেছেন, রণবীর সবসময় তার ভালোটাই দেয়। কেননা, তার হৃদয় তার কাজের মধ্যেই রয়েছে।
 
‘বেশরম’, ‘রয়’ ও ‘বোম্বে ভেলভেট’সহ কয়েকটি ছবি দর্শকদের কাছে তেমন গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেনি।
 
এই বিষয়ে রণবীর বলেছেন, তিনি নিজেকে আবারো প্রমাণ করতে চান। কিন্তু দীপিকা বলেছেন, এখানে প্রমাণ করার কিছু নেই, বিশেষ করে তার মতো একজন প্রতিভাবান অভিনেতার।
 
বলিউডের এই অভিনেত্রী বলেছেন, সবার ক্ষেত্রেই উত্থান-পতন আছে। কেউই ফ্লপ ছবি তৈরি করতে চায় না। আমি এমন কাউকে দেখিনি যে ছবি ও অভিনয়ের ব্যাপারে অতি উত্সাহী। সঠিকভাবে পরিচালিত হওয়ায় সিনেমা ও অভিনয়ের প্রতি তার মতো অনুরাগ আর কারো মধ্যে দেখিনি। তার মনোভাব সবসময় সঠিক পথে এবং হৃদয়টা সঠিক জায়গায় রয়েছে।
 
তিনি বলেন, মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে সম্পাদনার কাজের ভুল হয়ে থাকে, পরিচালকের স্ক্রিপ্ট সঠিকভাবে ব্যাখ্যা হয় না অথবা কখনো কখনো কিছু ক্ষেত্রে গল্পটি কাজ করে না। তাই একটি ছবির ব্যর্থতার ক্ষেত্রে অনেক কারণ থাকতে পারে। তাই আপনারা তার (রণবীর) মনোভাব ও মেধা নিয়ে প্রশ্ন করতে পারবেন না। অতএব তাকে সঠিক সুযোগ দেয়া উচিত।
 
রণবীর ও দীপিকা জুটির ‘তামাশা’ ছবিটি পরিচালনা করেছেন ইমতিয়াজ আলি। খবর: এনডিটিভি।