উপজেলার লক্ষ্মণপুর স্কুল অ্যান্ড কলেজের নৈশ প্রহরী জহরুল ইসলাম (৬৫) কে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটি ও পাশের একটি বাড়িতে ডাকাতি করে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটে বুধবার রাত ৩টায়। আহাত নৈশ প্রহরীকে চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার রাতে একদল মুখোশধারী ডাকাত দল মাইক্রবাসে করে শিক্ষা প্রিতষ্ঠানে আসে এবং নৈশ প্রহরীর হাত ও মুখ চাদার দিয়ে বেধে ফেলে। এ সময় নৈশ প্রহরী চিৎকারের চেষ্টা করলে তার বাম হাতে গুলি করা হয়। এরপর ডাকাত দল ফিরে যাওয়ার সময় পাশ্ববর্তী আজহার আলি নামে এক ব্যক্তির মোটর সাইকেল লুট করে নিয়ে যায়।
আহত জহরুলকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে নেয়া হয়। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এই ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল আজিজ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম জানান, এই বিষয়ে থানায় মামলা হয়েছে।
